আসসালামু আলাইকুম। one8bd.com এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আজকের এই পোস্টে আমরা জানবো আমেরিকা সেরা কিছু দর্শনীয় স্থান, কিভাবে আমেরিকায় যাবেন, কিভাবে আমেরিকার ভিসা ও পাসপোর্ট তৈরি করবেন, থাকা খাওয়া যাতায়াত সহ একটি সম্পূর্ণ ট্রাভেল গাইড নিয়ে এই পোস্ট।
আমেরিকার দর্শনীয় স্থান:
আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের বৈচিত্রে বিশাল এক ভান্ডার। এই আমেরিকাতে একদিকে রয়েছে উষ্ণতা আবার অন্যদিকে রয়েছে শীতের প্রবল হাওয়া। আপনি যদি আমেরিকা ঘুরার পরিকল্পনা করেন, তবে আমেরিকার প্রতিটি অঙ্গরাজ্যের দেখার বিশেষ কিছু আছে। আজকের এই পোস্টে আমেরিকার কিছু দর্শনীয় স্থান তুলে ধরব।
কেন আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য এত জনপ্রিয় :
আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। আপনি যদি এমন এক দেশ খুঁজেন যেখানে পাহাড়, সমুদ্র, মরুভূমি,শহরের ঝলমলে আলো ও ইতিহাসের ছোঁয়া পেতে যা আপনার জন্য। এদেশের সবচেয়ে আকর্ষণীয় হলো এর বৈচিত্র।এদেশে প্রতিটা অঙ্গরাজ্যের জন্য একটা বৈচিত্র তুলে ধরে।
আমেরিকা হচ্ছে এমন এক দেশ যেখানে, একদিকে তুষার ঢাকা পাহাড়, অন্যদিকে গরম মরুভূমি আবার কয়েক ঘণ্টার ফ্লাইট করেই চলে যেতে পারেন সাগর পাড়ে। শুধু প্রাকৃতিক বৈচিত্রের নয়, প্রযুক্তির আধুনিকতা ও বিনোদনের ক্ষেত্রে শেষে বিশ্বের শীর্ষ।
আপনি যদি শহরের জীবন পছন্দ করেন তাহলে নিউইয়র্ক বা লস এঞ্জেলস আপনার জন্য আপনি যদি প্রকৃতি ভালবাসেন তাহলে গ্র্যান্ড ক্যানিয়ন বা ইয়েলোস্টোন আপনার জন্য সেরা অভিজ্ঞতা এনে দেবে।
১. আমেরিকার উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য :
১. নিউ ইয়র্ক (New York)
- Statue of Liberty – স্বাধীনতার প্রতীক, আমেরিকার সবচেয়ে আইকনিক স্মৃতিস্তম্ভ।
- Times Square – আলোকোজ্জ্বল ও ব্যস্ততম বিনোদন কেন্দ্র।
২. ম্যাসাচুসেটস (Massachusetts)
- Boston Common – যুক্তরাষ্ট্রের প্রাচীনতম পাবলিক পার্ক।
- Freedom Trail – ইতিহাসে ভরপুর একটি হাঁটার পথ।
৩. পেনসিলভানিয়া (Pennsylvania)
- Liberty Bell – স্বাধীনতার প্রতীক হিসেবে বিখ্যাত ঘণ্টা।
৪. নিউ জার্সি (New Jersey)
- Atlantic City Boardwalk – সমুদ্র সৈকতের পাশে বিনোদনের জনপ্রিয় জায়গা।
৫. কানেকটিকাট (Connecticut)
- Mystic Seaport – ঐতিহাসিক সামুদ্রিক জাদুঘর ও জীবন্ত মিউজিয়াম।
৬. রোড আইল্যান্ড (Rhode Island)
- Newport Mansions – ধনী আমেরিকানদের বিলাসবহুল ঐতিহাসিক বাড়ি।
৭. নিউ হ্যাম্পশায়ার (New Hampshire)
- Mount Washington – শরতের রঙ (Fall foliage) দেখার জন্য অন্যতম সেরা স্থান।
৮. ভারমন্ট (Vermont)
- Green Mountain National Forest – প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ, ট্রেকিং ও ক্যাম্পিংয়ের জন্য বিখ্যাত।
৯. মেইন (Maine)
- Acadia National Park – পাহাড়, সমুদ্র ও বনভূমির অনন্য সমন্বয়।
- বাতিঘর (Lighthouse) – মেইনের উপকূলজুড়ে সুন্দর ঐতিহ্যবাহী লাইটহাউস।
২. দক্ষিণ অঞ্চলীয় অঙ্গরাজ্য (Southern State)
১০. ফ্লোরিডা (Florida): ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড এবং মিয়ামি বিচ।
১১. টেক্সাস (Texas): সান আন্তোনিওর 'দ্য অ্যালামো' এবং স্পেস সেন্টার হিউস্টন।
১২. জর্জিয়া (Georgia): আটলান্টার জর্জিয়া অ্যাকোয়ারিয়াম।
১৩. ভার্জিনিয়া (Virginia): শেনান্দোয়াহ ন্যাশনাল পার্ক।
১৪. নর্থ ক্যারোলাইনা (North Carolina): ব্লু রিজ পার্কওয়ে (পাহাড়ি রাস্তা)।
১৫. সাউথ ক্যারোলাইনা (South Carolina): চার্লসটনের ঐতিহাসিক ফরাসি কোয়ার্টার।
১৬. টেনেসি (Tennessee): গ্রেট স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্ক।
১৭. লুইজিয়ানা (Louisiana): নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টার ও মার্ডি গ্রাস।
১৮. অ্যালাবামা (Alabama): ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টার।
১৯. কেনটাকি (Kentucky): ম্যামথ কেভ ন্যাশনাল পার্ক (বিশ্বের দীর্ঘতম গুহা)।
২০. মিসিসিপি (Mississippi): মিসিসিপি রিভার ডেল্টা।
২১. আরকানসাস (Arkansas): হট স্প্রিংস ন্যাশনাল পার্ক।
২২. মেরিল্যান্ড (Maryland): বাল্টিমোর ইনার হারবার।
২৩. ডেলাওয়্যার (Delaware): রেহোবোথ বিচ।
২৪. ওয়েস্ট ভার্জিনিয়া (West Virginia): হার্পারস ফেরি ঐতিহাসিক পার্ক।
৩.মধ্য অঞ্চলীয় অঙ্গরাজ্য ( Midwest State)
২৫. ইলিনয় (Illinois): শিকাগোর মিলেনিয়াম পার্ক (দ্য বিন)।
২৬. মিশিগান (Michigan): ম্যাকিনাক দ্বীপ এবং গ্রেট লেকস।
২৭. ওহাইও (Ohio): রক অ্যান্ড রোল হল অফ ফেম।
২৮. মিনেসোটা (Minnesota): মল অফ আমেরিকা (বিশাল শপিং মল)।
২৯. উইসকনসিন (Wisconsin): উইসকনসিন ডেলস (পানির পার্কের শহর)।
৩০. মিসৌরি (Missouri): সেন্ট লুইসের গেটওয়ে আর্চ।
৩১. আইওয়া (Iowa): ফিল্ড অফ ড্রিমস মুভি সাইট।
৩২. ইন্ডিয়ানা (Indiana): ইন্ডিয়ানাপোলিস মোটর স্পিডওয়ে।
৩৩. কানসাস (Kansas): টালগ্রাস প্রেইরি ন্যাশনাল প্রিজার্ভ।
৩৪. নেব্রাস্কা (Nebraska): স্কটস ব্লাফ ন্যাশনাল মনুমেন্ট।
৩৫. নর্থ ডাকোটা (North Dakota): থিওডোর রুজভেল্ট ন্যাশনাল পার্ক।
৩৬. সাউথ ডাকোটা (South Dakota): মাউন্ট রাশমোর (চার প্রেসিডেন্টের পাথুরে মূর্তি)।
৪. পশ্চিমা অঞ্চলীয় অঙ্গরাজ্য ( Western State)
৩৭. ক্যালিফোর্নিয়া (California): গোল্ডেন গেট ব্রিজ এবং হলিউড।
৩৮. ওয়াশিংটন (Washington): সিয়াটলের স্পেস নিডল।
৩৯. ওরেগন (Oregon): মাল্টনোমাহ জলপ্রপাত।
৪০. নেভাদা (Nevada): লাস ভেগাস স্ট্রিপ এবং হুভার ড্যাম।
৪১. অ্যারিজোনা (Arizona): গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক।
৪২. কলোরাডো (Colorado): রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক।
৪৩. উটাহ (Utah): জায়ন (Zion) ন্যাশনাল পার্ক।
৪৪. মন্টানা (Montana): গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক।
৪৫. ওয়াইমিং (Wyoming): ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক।
৪৬. আইডাহো (Idaho): ক্র্যাটারস অফ দ্য মুন।
৪৭. নিউ মেক্সিকো (New Mexico): কার্লসব্যাড ক্যাভার্নস (বিশাল গুহা)।
৫. মূল ভূখণ্ডের বাইরের অঙ্গরাজ্য :
৪৮. আলাস্কা (Alaska): Denali National Park and Preserve এবং বিশাল হিমবাহ (Glaciers).
৪৯. হাওয়াই (Hawaii): Waikiki Beach এবং Hawaii Volcanoes National Park – সমুদ্র সৈকত, আগ্নেয়গিরি এবং ট্রপিক্যাল প্রকৃতির জন্য বিখ্যাত।
৫০. ওকলাহোমা (Oklahoma): National Cowboy & Western Heritage Museum
আমেরিকার কাউবয় সংস্কৃতি ও ইতিহাস জানার অন্যতম সেরা জাদুঘর।
পর্যটকদের জন্য জরুরি কিছু তথ্য :
আপনি যদি উপরের বিশাল তালিকায় ভ্রমণ করতে চান, তাহলে এলাকাভিত্তিক ভ্রমণ করা বুদ্ধিমানের কাজ হবে।আমেরিকা দর্শনীয় স্থানগুলো দেখার জন্য সঠিক সময় হল বসন্তকাল (এপ্রিল থেকে জুন) শরৎ কাল (সেপ্টেম্বর-অক্টোবর) সবচেয়ে উপযুক্ত সময়।
💰 আমেরিকা ভ্রমণ খরচ ও বাজেট পরিকল্পনা :
আমেরিকা এলাকা ভিত্তিক ভ্রমণের জন্য বিভিন্ন এলাকা বিভিন্ন খরচ হতে পারে।নিচে আনুমানিক একটি খরচ বিবরণ দেওয়া হল :
- বিমান ভাড়া: ৮০,০০০ - ১,৫০,০০০ টাকা
- হোটোল: ৬০০০-২৫০০০ / রাত
- খাবার: ২,০০০- ৫০০০ / দিন
- পরিবহন: ৩,০০০- ৬,০০০ টাকা
আমেরিকা ভ্রমণ ব্যয়বহুল হলেও সঠিক পরিকল্পনা করলে নির্দিষ্ট বাজেটের মধ্যে ঘুরে আসা সম্ভব।
ভিসা ও ভ্রমণ প্রস্তুতি :
আমেরিকা ভ্রমণের জন্য আপনাকে টুরিস্ট ভিসা (B1/B2) নিতে হবে।আমেরিকা ভিসা প্রক্রিয়া একটু জটিল হতে পারে, তাই আগে থেকেই ভিসা প্রস্তুতি নেওয়া ভালো।
ভিসা ও ভ্রমণ প্রস্তুতির জন্য যা যা দরকার
১. বৈধ পাসপোর্ট
২. ব্যাংক স্টেটমেন্ট
৩. ভ্রমণ পরিকল্পনা এইটা
৪. ইন্টারভিউ প্রস্তুতি
টিপস✨ :
আপনি যদি আমেরিকার অনেকগুলো দর্শনীয় স্থান বা ন্যাশনাল পার্ক ভ্রমণ করতে চান। তাহলে আলাদা টিকেট না কিনে মাত্র ৮০ ডলারে কিনে নিতে পারেন America The Beautiful পাস।এটি দিয়ে আপনি ১ বছরে আমেরিকার ২০০০ এর বেশি পার্কে ভ্রমণ করতে পারবেন করুণা বাড়তেই ফ্রি ছাড়াই।
America The Beautiful Pass কি?
America The Beautiful Pass হলো যুক্তরাষ্ট্রের ফেডারেল পাবলিক ল্যান্ডে প্রবেশের জন্য একটি বার্ষিক পাস। এটি কিনলে আপনি এক বছরে অনেক জায়গায় ভ্রমণ করতে পারবেন আলাদা কোন টিকেট কাটা ছাড়াই।
কোন কোন জায়গায় এই পাস ব্যবহার করতে পারবেন :
এই পাস দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন👇:
- National Park Service পরিচালিত জাতীয় উদ্যানগুলো
- U.S. Forest Service বনাঞ্চল
- Bureau of Land Management এলাকা
- U.S. Fish and Wildlife Service ওয়াইল্ডলাইফ রিফিউজ
- Bureau of Reclamation রিক্রিয়েশন সাইট
America The Beautiful পাসের মূল্য কত?
মূল্য : মাত্র ৮০ ডলার ( ৮৫০০ - ৯০০০ টাকা)
মেয়াদ : কেনার মাস থেকে পরবর্তী ১২ মাস পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্য: একটি পাশে একটি ব্যক্তিগত গাড়ি থাকে। সেখানে সর্বোচ্চ ৪ জন প্রাপ্তবয়স্ক প্রবেশ করতে পারবেন( ১৬ বছরের কম বয়সীদের জন্য ফ্রি লাগবে না)
বাংলাদেশ থেকে কিভাবে এই পাস কিনবেন :
১. অনলাইন থেকে ক্রয় করা:
- প্রথমে Recreation.gov সাইটে প্রবেশ করুন
- ওয়েবসাইটে গিয়ে Annual Pass সিলেক্ট করুন
- Visa/Mastercard দিয়ে পেমেন্ট করুন
- আপনার ঠিকানা দিন।
২. ডিজিটাল পাস :
- Recreation.gov সাইটে থেকে Digital Pass ক্রয় করুন।
- এই পাস সাথে সাথে মোবাইল ব্যবহার করা যাবে
৩. USA পৌঁছে কিনুন:
আপনি যখন যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন, তখন যেকোনো জাতীয় উদ্যানে গেটে গিয়ে এই পাস ক্রয় করতে পারবেন।
উপসংহার :
আমেরিকার দর্শনীয় স্থানগুলো শুধু ভ্রমণ করার জন্য নয় বরং জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য অসাধারণ এক জার্নি। আপনি যদি জীবনে একবার হলেও এই দৃষ্টিতে যান, তাহলে বুঝতে পারবেন মানুষ কেন এই দেশটিকে স্বপ্নের গন্তব্য মনে করে। প্রকৃতি, ইতিহাস, প্রযুক্তি সবকিছুই রয়েছে এই দেশটিতে
More👇
1. ২০২৬ বিশ্বকাপ ফুটবল টিকিটের দাম, বাংলাদেশ থেকে টিকেট কেনার নিয়ম ও খরচ
2. আমেরিকার সেরা দর্শনীয় স্থান, ৫০টি অঙ্গরাজ্যের সেরা দর্শনীয় স্থান নিয়ে ভ্রমণের পূর্ণাঙ্গ গাইড।

একটি মন্তব্য পোস্ট করুন